স্থগিতের পর পুনরায় ভোট গণনা শুরু

জবি প্রতিনিধি

শিক্ষা

কয়েক ঘণ্টা স্থগিত থাকার পর জকসু নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। এর আগে টেকনিক্যাল কারণ দেখিয়ে স্থগিত করা হয়

2026-01-07T01:13:02+00:00
2026-01-07T01:52:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
স্থগিতের পর পুনরায় ভোট গণনা শুরু
জকসু নির্বাচন
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:১৩ এএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১:৫২ এএম  (ভিজিট : ১৭৬)
প্রায় ৬ ঘণ্টা স্থগিত থাকার পর জকসু নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। ছবি : সময়ের আলো
কয়েক ঘণ্টা স্থগিত থাকার পর জকসু নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। এর আগে টেকনিক্যাল কারণ দেখিয়ে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা। সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত রাখার পর ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে এ ভোট গণনা শুরু হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় পুনরায় ভোট গণনা শুরুর কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম। 

তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোটকে প্রথমে ম্যানুয়ালি গণনা করে পরে দুটি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোটের মাধ্যমে নতুন করে ভোট গণনা শুরু করতে যাচ্ছি। দুটি মেশিনের মধ্যে যেটি ম্যানুয়ালি গণনার সঙ্গে মিলে যাবে সে মেশিনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে।’ 


এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়। এরপর জকসু নির্বাচনের ভোট গণনা ওএমআর মেশিনে করা হবে বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   স্থগিত  পুনরায় ভোট  গণনা শুরু  জকসু নির্বাচন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: