রাত গড়িয়ে সকালেও হয়নি জকসুর রেজাল্ট

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে

2026-01-07T08:08:45+00:00
2026-01-07T08:09:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
রাত গড়িয়ে সকালেও হয়নি জকসুর রেজাল্ট
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ এএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৮:০৯ এএম
জকসু নির্বাচন। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ তিন ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা পর্যন্ত মাত্র ৩টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। 
আরও পড়ুন

এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করছি। দুটি মেশিনের মধ্যে যেটির ফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সে মেশিনের মাধ্যমেই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে।

এএডি/


  বিষয়:   ভোটার  ভোট  জকসু  জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: