রাজধানী ঢাকায় আজ সকাল থেকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দিনের মধ্যে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে আজ দুপুরের দিকে আবহাওয়া কিছুটা উষ্ণ হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর পর্যন্ত কিছু কিছু স্থানে মাঝারি বা ঘন কুয়াশা দেখা দিতে পারে।
এদিকে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার থাকতে পারে এবং যা মূলত উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে।
আরও পড়ুন
ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, সারাদেশে আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বজায় থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এএডি/