জকসু নির্বাচন : চার কেন্দ্রে এগিয়ে শিবির

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফল প্রকাশিত হয়েছে। চার কেন্দ্রেই

2026-01-07T08:41:44+00:00
2026-01-07T08:48:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জকসু নির্বাচন : চার কেন্দ্রে এগিয়ে শিবির
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ এএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৮:৪৮ এএম
বাঁ থেকে রিয়াজুল ইসলাম, আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফল প্রকাশিত হয়েছে। চার কেন্দ্রেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। 

কেন্দ্র চারটি হলো—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট। ছাত্রদলের রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৭৮, ছাত্রদলের তানজিল পেয়েছেন ৪৫ ভোট। 

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২, ছাত্রদলের রাকিব পেয়েছেন ১৩১ ভোট। 

চার কেন্দ্রের ভোটের ফলাফলে জানা যায়, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ২০৬ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৪০৮ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৩৩৮ ভোট পেয়েছেন।


এদিকে শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তিন ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত মাত্র চারটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো ৩৫টি কেন্দ্রের ভোট গণনা বাকি। 

আরআর



  বিষয়:   জকসু নির্বাচন  জগন্নাথ বিশ্ববিদ্যালয়  শিবির  ফলাফল  ভিপি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: