বিমানবন্দরে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছেন কাস্টম ও অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এসব

2026-01-07T13:45:53+00:00
2026-01-07T13:45:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বিমানবন্দরে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম 
জব্দ হওয়া স্বর্ণালংকার। সংগৃহীত ছবি
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছেন কাস্টম ও অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এসব স্বর্নালংকারের বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে স্বর্ণালংকার জব্দ করা হয়। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, দুবাই থেকে আসা যাত্রী মো. আবু জাহেদের ব্যাগেজ কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় স্বর্ণের মতো বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে স্বর্ণকার দিয়ে নিশ্চিত হওয়া যায় এগুলো অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণালংকার।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এ সময় সিএন্ডএফ এজেন্টের উপস্থিতিতে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণালংকারের পরিমাণ ১২০ গ্রাম।

আরআর


  বিষয়:   শাহ আমানত বিমানবন্দর  বিমান  প্রবাসী  স্বর্ণালংকার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: