সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুজন

2026-01-07T14:09:26+00:00
2026-01-07T14:09:26+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ২৫৯)
গ্রাফিক : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। এর আগে সোমবার (৫ জানুয়ারি) পৌরসভা এলাকায় দুর্ঘটনায় এক যুবক নিহত হয়। 

জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি মো. মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের আবু তাহের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এর আগে পৌরসদর এলাকার বটতলে সোমবার (৫ জানুয়ারি) সকালে রাস্তা পার হওয়ার সময় মোহাম্মদ আফজাল (২৮) নামে এক যুবককে গাড়ি চাপা দিলে গুরুতর আহত হন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।


কুমিরা হাইওয়ে পুলিশ জানিয়েছেন, তিনটি ঘটনায় চাপা দেওয়া গাড়ি এখনো আটক করা সম্ভব হয়নি। 

আআ/আরআর


  বিষয়:   সীতাকুণ্ড  নিহত  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: