‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’

সময়ের আলো ডেস্ক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে গিয়ে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছিল বাংলাদেশ

2026-01-07T14:33:46+00:00
2026-01-07T14:38:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ২:৩৮ পিএম  (ভিজিট : ১৫৩)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে গিয়ে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে আইসিসির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়- সে বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্টের সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে বিসিবির মতামত ও সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আইসিসি জানিয়েছে।
আরও পড়ুন

এদিকে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, আইসিসি নাকি বাংলাদেশকে ভারতে খেলতেই হবে- এমন কোনো চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দিয়েছে- এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতির সঙ্গে এসব দাবির কোনো মিল নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিসিবি আরও জানায়, তারা আইসিসি এবং সংশ্লিষ্ট টুর্নামেন্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখবে, যাতে বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সফলভাবে নিশ্চিত করা সম্ভব হয়।

বোর্ডের বিবৃতিতে পুনরায় উল্লেখ করা হয়, জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার।

এর আগে, মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যকার এক ভার্চুয়াল বৈঠক নিয়ে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ নাকচ করেছে আইসিসি এবং বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে- না হয় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির বিবৃতিতে সেই দাবিকে সরাসরি অস্বীকার করা হয়েছে।

এএডি/


  বিষয়:   ভারতে  ক্রিকেট  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: