স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে দুর্নীতি ও অপরাধ কমবে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার এখন সময়ের দাবি। সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ

2026-01-07T14:46:35+00:00
2026-01-07T14:46:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে দুর্নীতি ও অপরাধ কমবে
তথ্য উপদেষ্টা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম 
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার এখন সময়ের দাবি। সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি করতে পারলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে। জবাবদিহি নিশ্চিত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং অপরাধ কমবে। 
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এলক্ষ্যে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে।


এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 


/ইউএমএইচ 
‎ 



  বিষয়:   তথ্য উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: