তীব্র শীতে উত্তাপ ছড়াচ্ছেন রুনা খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দেশজুড়ে যখন জানুয়ারির তীব্র শীতের দাপট, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একঝলক উষ্ণতার ছোঁয়া দিলেন অভিনেত্রী রুনা খান।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজের

2026-01-07T14:59:55+00:00
2026-01-07T15:16:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
তীব্র শীতে উত্তাপ ছড়াচ্ছেন রুনা খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৩:১৬ পিএম
অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত
দেশজুড়ে যখন জানুয়ারির তীব্র শীতের দাপট, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একঝলক উষ্ণতার ছোঁয়া দিলেন অভিনেত্রী রুনা খান।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পুরোনো দিনের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে রুনা খানকে দেখা যায় একাধিক স্টাইলিশ লুকে। কোথাও তিনি দেশীয় সাজে রাজকীয় আবহে ধরা দিয়েছেন, আবার কোথাও পশ্চিমা পোশাকে হাজির হয়েছেন আত্মবিশ্বাসী গ্ল্যামারে। একটি ছবিতে গোলাপি লেহেঙ্গায় তার আভিজাত্য চোখে পড়েছে, অন্যটিতে কমলা রঙের অফ-শোল্ডার গাউনে ধরা দিয়েছেন আধুনিক ফ্যাশনের ছোঁয়ায়।

এ ছাড়া ফুলের অলংকারে সাজানো ফ্লোরাল লেহেঙ্গায় তার কোমল উপস্থিতি এবং কালো শিমারি গাউনে ঝলমলে লুক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন

রুনা খানের এই ‘থ্রোব্যাক’ ছবিগুলো দেখে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মন্তব্যের ঘরে কেউ রসিকতা করে লিখেছেন, ‘উত্তরবঙ্গে যেখানে শীত চরম, সেখানে এমন গরম লুক!’ আবার কেউ তার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, ‘অসাধারণ।’ কেউ তাকে আখ্যা দিয়েছেন ইতিবাচকতা ও স্টাইলের প্রতীক হিসেবে।

সময় যতই এগিয়ে যাক, নিজেকে নতুনভাবে উপস্থাপনের ক্ষমতা এবং আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য রুনা খান বরাবরই ভক্তদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। বয়স যে তার স্টাইল ও গ্ল্যামারের পথে কোনো বাধা নয়, সেটাই যেন বারবার প্রমাণ করছেন তিনি।

এএডি/


  বিষয়:   রুনা খান  অভিনেত্রী  অভিনয়  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: