সীমান্তে ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে

2026-01-07T15:00:42+00:00
2026-01-07T15:00:42+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তঘেঁষা আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান চালান। 

Advertisement
এ সময় দুই চোরাকারবারিকে ভারতীয় সীমান্ত থেকে আসতে দেখে ধাওয়া দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয় বিজিবির সদস্যরা। 

পরে দুই চোরাকারবারির শরীর তল্লাশি করে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে  ক্যাম্পে নিয়ে আসা হয়।


আটক দুই চোরাকারবারি হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের উৎপল সেন (২৫) ও সাগর বর্মন (১৮)। 

পরে দুই চোরাকারবারি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। 

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   সীমান্ত  চোরাকারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: