তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

তীব্র শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও তাপমাত্রা কমে প্রচণ্ড শীত

2026-01-07T15:18:43+00:00
2026-01-07T15:18:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম 
ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। বুধবার সকালে মেহেরপুর জেলা থেকে তোলা ছবি, সময়ের আলো
তীব্র শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও তাপমাত্রা কমে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। অনেক জায়গায় বৃষ্টির মতো গুঁড়ি গুঁড়ি কুয়াশা ঝরতে দেখা যাচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

মেহেরপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের সূত্রে এ তথ্য জানা গেছে। 

সরেজমিনে দেখা যায়, শীতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও পথচারীরা জীবিকার তাগিদে বের হতে বাধ্য হচ্ছেন। অনেকে শীত থেকে বাঁচতে খড়-কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। 


শীত ও কুয়াশার কারণে সড়কে চলাচলে বাড়তি ঝুঁকি দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে চালকরা দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাচ্ছেন।

আরআর


  বিষয়:   মেহেরপুর  শীত  আবহাওয়া  জনজীবন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: