রাজকীয় সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দা থেকে বড় পর্দা- সবখানেই নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, স্টাইল ও

2026-01-07T15:47:33+00:00
2026-01-07T15:47:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
রাজকীয় সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম 
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
ছোট পর্দা থেকে বড় পর্দা- সবখানেই নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, স্টাইল ও ফ্যাশন সেন্স দিয়েও তিনি বরাবরই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ভক্তদের জন্য বাড়তি আনন্দের খোরাক হয়ে উঠেছে।

সম্প্রতি মেহজাবীন ধরা দিয়েছেন একেবারেই ভিন্ন, রাজকীয় লুকে। গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার পরিমিত ও মার্জিত সাজ নেটিজেনদের নজর কেড়েছে মুহূর্তেই। ফটোশুটের বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি ক্যাপশনে মজার ছলে লিখেছেন, ‘একটি বিয়ে খেতে যাই।’
Advertisement
আরও পড়ুন

ছবিগুলোতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে আধুনিক স্টাইলিংয়ের নিখুঁত মেলবন্ধন ঘটিয়েছেন এই অভিনেত্রী। সোনালি শাড়ির সূক্ষ্ম নকশা ও তার আত্মবিশ্বাসী অভিব্যক্তি মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য সৌন্দর্য। বিশেষ করে তার চোখের চাহনি ও নরম হাসি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা।

মেহজাবীনের এই স্নিগ্ধ ও আভিজাত্যময় উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইছে। কেউ লিখেছেন, ‘অসাধারণ লাগছে’, আবার কেউ দোয়া জানিয়ে বলেছেন, ‘সবসময় এমনই উজ্জ্বল থাকুন।’

এএডি/
  বিষয়:   মেহজাবীন চৌধুরী  অভিনয়  অভিনেত্রী  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: