‘ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা প্রশ্নে কোনো আপোস নয়’

ক্রীড়া ডেস্ক

খেলা

যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো

2026-01-07T18:29:02+00:00
2026-01-07T18:31:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
‘ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা প্রশ্নে কোনো আপোস নয়’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৬:৩১ পিএম
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সংগৃহীত ছবি
যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোস করব না। আমরা বিশ্বকাপ খেলতে চাই। তবে সেটা ভারতে নয় শ্রীলঙ্কায়।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। 

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,  আমরা অবশ্যই আইসিসিকে আমাদের অবস্থান বোঝাতে সক্ষম হব।  


তিনি আরও বলেন, আশা করছি যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে আইসিসি।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   ক্রিকেটার  নিরাপত্তা  মর্যাদা  আপোস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: