কোনো পরাশক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে রাজনীতি। তাদের রক্তে রয়েছে গণতন্ত্র। কাজেই বাংলাদেশকে

2026-01-07T21:22:15+00:00
2026-01-07T21:36:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
কোনো পরাশক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না
ড. আব্দুল মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৯:৩৬ পিএম
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক শোক সভা ও দোয়া মাহফিলে কথা বলেন বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। ছবি : সময়ের আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে রাজনীতি। তাদের রক্তে রয়েছে গণতন্ত্র। কাজেই বাংলাদেশকে কোনো শক্তি বা পরাশক্তি বিরাজনীতিকরণ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘২০০৮ সালে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেটি ছিল একটি সাজানো নির্বাচন। দেশি-বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে এই নির্বাচনটি আয়োজন করা হয়েছিল। সেখানে এমন একটি শক্তি কাজ করেছিল, যারা বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।’ 

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন আকাশচুম্বী জনপ্রিয়। প্রতিটি নির্বাচনে সবকটি আসনে জয়ী হয়ে জনপ্রিয়তার প্রমাণও দিয়েছেন। এটা ছিল তার প্রতি জনগণের ভালোবাসা। বাংলাদেশে গণতন্ত্রের ধারক এবং বাহক হিসেবে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ।’ 


মঈন খান বলেন, ‘বেগম জিয়া ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শুধু নির্যাতন-নিপীড়নেরই  শিকার হননি, তাকে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোণিত  মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তবুও তিনি সহ্য করে গেছেন। আমি একদিন উনাকে বলেছিলাম- ম্যাডাম আপনার উপর এসব মিথ্যা মামলা নিয়ে আমরা কিছু করতে চাই। তখন তিনি বলেন, না না কিছুই প্রয়োজন নেই। আমি নিয়মের মাধ্যমে প্রমাণ করব- তাদের এসব কিছু মিথ্যা। আমি নির্দোষ। আর এই প্রমাণ জনগণও দেখবে।’ 

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ড. আব্দুল মঈন খান  পরাশক্তি  দেশ  বিরাজনীতিকরণ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: