এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম বাংলাদেশ সাময়িকভাবে বন্ধ করেছে

2026-01-08T00:49:52+00:00
2026-01-08T00:49:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
এবার কলকাতা উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯ এএম   (ভিজিট : ১৮১)
ভিসা কার্যক্রম বাংলাদেশ সাময়িকভাবে বন্ধ করেছে। ছবি : সংগৃহীত
এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম বাংলাদেশ সাময়িকভাবে বন্ধ করেছে বলে জানা গেছে। কলকাতা উপ-হাইকমিশনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে এক সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, আজ থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা সেবা স্থগিত রাখা হয়েছে।


সূত্র আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

এর আগে, গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন অব‌দি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   কলকাতা  উপ-হাইক‌মিশন  ভিসা  সেবা  বন্ধ  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: