৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল বৃহস্পতিবার সকাল ৭টায় স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার রাত ১টা থেকে নদী

2026-01-08T11:22:37+00:00
2026-01-08T11:22:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম 
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। সংগৃহীত ছবি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল বৃহস্পতিবার সকাল ৭টায় স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার রাত ১টা থেকে নদী ও আশপাশের এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, কুয়াশার কারণে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ফেরিঘাটে আটকে পড়েছিল। কুয়াশা কমে যাওয়ার পর পুনরায় চারটি ফেরি চলাচল শুরু করে যাত্রী ও যানবাহন পরিবহন স্বাভাবিক করা হয়েছে।


বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ৭টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।


/ইউএমএইচ



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: