১৪তম বর্ষপূর্তিতে টিকিটে বিশেষ ছাড় নভোএয়ারের

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ১৪ বছরে পা দেওয়া উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ টিকিট ছাড়ের ঘোষণা দিয়েছে। এক মাসব্যাপী

2026-01-08T13:29:56+00:00
2026-01-08T13:29:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
১৪তম বর্ষপূর্তিতে টিকিটে বিশেষ ছাড় নভোএয়ারের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম 
১৪তম বর্ষপূর্তিতে টিকিটে বিশেষ ছাড় নভোএয়ারের। সংগৃহীত ছবি
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ১৪ বছরে পা দেওয়া উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ টিকিট ছাড়ের ঘোষণা দিয়েছে। এক মাসব্যাপী এই অফারে নভোএয়ারের ফ্লাইটের টিকিট কিনলে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। আগামীকাল প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করছে। 

এরই মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু করেছে এয়ারলাইনটি। নভোএয়ারের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ছাড় পেতে যাত্রীরা সংস্থাটির বিক্রয়কেন্দ্র, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। অনলাইন ও অ্যাপের মাধ্যমে টিকিট কেনার সময় ‘VQANNI14’ প্রোমোকোড ব্যবহার করলেও এই সুবিধা পাওয়া যাবে।

নভোএয়ারের যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা–চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই সময়ানুবর্তিতা, নিরাপত্তা ও উন্নত যাত্রীসেবার কারণে যাত্রীদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। গত ১৩ বছরে নভোএয়ার ১ লাখ ৪২ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।

যাত্রীসেবাকে আরও সহজ ও আধুনিক করতে দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে নভোএয়ার চালু করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট কেনার মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। পাশাপাশি স্মাইলস সদস্যদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডে বিশেষ ছাড় ও বোর্ডিং পাস প্রিভিলেজ সুবিধাও প্রদান করছে সংস্থাটি।


নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ও নিরাপদ ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রীদের প্রত্যাশা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি আরও জানান, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে নভোএয়ার এখন দেশের আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামী দিনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।


/ইউএমএইচ


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: