শেখ হাসিনাসহ ১৭ জনের মামলায় যুক্তি উপস্থাপন ১৩ জানুয়ারি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

2026-01-08T17:10:14+00:00
2026-01-08T17:10:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
শেখ হাসিনাসহ ১৭ জনের মামলায় যুক্তি উপস্থাপন ১৩ জানুয়ারি
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ১৮৮)
সংগৃহীত ছবি
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ছিল। এদিন খুরশীদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর ১৭ আসামি পলাতক থাকায় আদালতে হাজির হননি। এ সময় খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থণা করেন। এরপর আদালত আগামী ১৩ জানুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। 

এদিকে, একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রিদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জনের আরেক মামলা সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল ইসলাম সাক্ষ্য দেন। তবে এদিন তা শেষ হয়নি। ১৩ জানুয়ারি অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের জন্য রাখা হয়েছে। 


প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিদের বিরুদ্ধে পৃথক ৬ মামলা করে দুদক। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিন মামলার বিচার শেষে সাজার রায় হয়। শেখ রেহানা ও টিউলিপেরও একটি মামলার রায়ে সাজা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: