আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিগত সরকারের সময়ে আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের অনিয়ম ও

2026-01-08T16:48:48+00:00
2026-01-08T16:48:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রযুক্তি
আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিগত সরকারের সময়ে আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত ও গবেষণাপূর্বক শ্বেতপত্র প্রণয়নে গঠিত টাস্ক ফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর প্রস্তুতকৃত শ্বেতপত্রটি চূড়ান্তভাবে দাখিল করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আইসিটি বিভাগের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। 

শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 


উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ৩ এপ্রিল ২০২৫ তারিখে আইসিটি বিভাগের জন্য এই টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই টাস্কফোর্স গঠনের মূল উদ্দেশ্য ছিলো  বিগত সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্পাদিত সকল ধরনের চুক্তি, প্রকল্পের ডিপিপি, সকল অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখে সেই বিষয়ে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত ও গবেষণাপূর্বক ‘আইসিটি শ্বেতপত্র প্রনয়ণ করা। সরকার আশা করে, এই শ্বেতপত্র আইসিটি বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আইসিটি বিভাগ  শ্বেতপত্র প্রকাশ 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: