অ্যাসিস্ট্যান্ট হিসেবে এআইয়ের নির্ভরযোগ্যতা

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

কেনাকাটা, ভ্রমণের পরিকল্পনা বা ই-মেইল ব্যবস্থাপনার মতো দৈনন্দিন কাজ সামলানোর প্রতিশ্রুতি নিয়ে জনপ্রিয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট। তবে

2026-11-29T05:30:35+00:00
2026-11-29T05:30:35+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
অ্যাসিস্ট্যান্ট হিসেবে এআইয়ের নির্ভরযোগ্যতা
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৩০ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
কেনাকাটা, ভ্রমণের পরিকল্পনা বা ই-মেইল ব্যবস্থাপনার মতো দৈনন্দিন কাজ সামলানোর প্রতিশ্রুতি নিয়ে জনপ্রিয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শীর্ষস্থানীয় উন্নত এআই মডেলগুলোও মানুষের প্রাত্যহিক কাজ নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করতে এখনও হিমশিম খাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, দৈনন্দিন কাজের সক্ষমতা যাচাইয়ের নতুন পরীক্ষা ‘শেলবেঞ্চ’-এ ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার উন্নত মডেলগুলোও এক-

তৃতীয়াংশের বেশি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ওপেনক্ল ফাউন্ডেশন, হাগিং ফেস, রেড হ্যাট ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া 
বার্কলিসহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকরা বাস্তব জীবনের ১ কোটির বেশি বেনামি কথোপকথন ও কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করে এই পরীক্ষা চালান।

পরীক্ষায় অংশ নেওয়া সব মডেলের ক্ষেত্রে ১৫ দশমিক ৭ শতাংশ প্রচেষ্টায় অন্তত একটি নিরাপত্তাসংক্রান্ত শর্ত লঙ্ঘিত হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত ই-মেইল, ক্যালেন্ডার, স্প্রেডশিট বা কেনাকাটার রসিদ থেকে সঠিক তথ্য খুঁজে বের করতে এআই এজেন্টগুলো প্রায়ই ভুল করছে। এমনকি পুরোনো তথ্য ও ফিশিং বার্তার মতো সাইবার ঝুঁকিও অনেক মডেল শনাক্ত করতে পারছে না।

ধারাবাহিকতার ক্ষেত্রেও মডেলগুলোর দুর্বলতা স্পষ্ট। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ওপেনএআইয়ের ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ একই কাজ তিনবার করে চালানোর ক্ষেত্রে অর্ধেকেরও কম সময় প্রতিবার সফল হতে পেরেছে। অর্থাৎ একই নির্দেশনায় প্রতিবার নির্ভরযোগ্য ফল দিতে পারছে না এটি।


নিরাপত্তাসংক্রান্ত ত্রুটির চিত্রও উদ্বেগজনক। শিশুকে স্কুল থেকে নিয়ে আসার মতো সংবেদনশীল বিষয় বিবেচনায় রাখতে বলা হলে ৭৯ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে এজেন্টগুলো তা সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া ল্যাপটপ হস্তান্তরের নথি ব্যবস্থাপনায় ১৮ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে সংবেদনশীল ব্যাংক টোকেন গোপন রাখতে পারেনি এগুলো। আরেক পরীক্ষায় ৪০ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে ভুল বা একই চালান একাধিকবার পরিশোধের পরামর্শ দিয়েছে এজেন্টগুলো।

গবেষণায় দেখা গেছে, মূল মডেলের পাশাপাশি ‘এজেন্ট হারনেস’ নামক সহায়ক সফটওয়্যারও ফলাফলে বড় প্রভাব ফেলে। যেমন— ‘পাই হারনেসে’ জিপিটি-৬ অ্যাস্ট্রা অ্যানথ্রপিকের ‘ক্লড ফেবল ৫.২’-এর চেয়ে ভালো করলেও ‘ক্লড কোডে’ ফল উল্টো হয়েছে। আবার মেটার ‘মিউজ ওয়ান্ডার ফুল’ পাই হারনেসে ৫৬ শতাংশ সফল হলেও ক্লড কোডে সফলতার হার ছিল ৩৮ দশমিক ১ শতাংশ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   অ্যাসিস্ট্যান্ট  এআই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: