ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কাউস্ট) গবেষকরা বিদ্যুৎ ও কম্প্রেসর ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের এক যুগান্তকারী

2026-11-29T05:29:31+00:00
2026-11-29T05:29:31+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৯ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কাউস্ট) গবেষকরা বিদ্যুৎ ও কম্প্রেসর ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছেন। ‘নেসকড’ নামের এই প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত গরমে কোনো ধরনের বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব হবে।

নেসকডের পুরো অর্থ হলো ‘নো ইলেকট্রিসিটি অ্যান্ড সাসটেইনেবল কুলিং অন ডিমান্ড’। সার তৈরিতে বহুল ব্যবহৃত রাসায়নিক যৌগ অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে এই পদ্ধতিটি তৈরি করা হয়েছে। এর মূল কৌশল হলো, অ্যামোনিয়াম নাইট্রেট যখন পানিতে দ্রবীভূত হয় তখন সেখানে একটি তাপগ্রাহী বা এন্ডোথার্মিক বিক্রিয়া ঘটে। এটি পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়। গবেষকদের মতে, এই প্রক্রিয়ায় মাত্র ২০ মিনিটের মধ্যে ঘরের তাপমাত্রা ৭৭ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস) থেকে নাটকীয়ভাবে কমে ৩৮ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩.৩ ডিগ্রি সেলসিয়াস) নেমে আসে।

এই পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি একবার ব্যবহার করেই শেষ হয়ে যায় না; বরং সূর্যের আলো ব্যবহার করে এটি নিজে থেকেই আবার আগের অবস্থায় ফিরে যেতে বা রিসেট হতে পারে। প্রথমে লবণ তাপ শোষণ করে পানিতে গলে যায় এবং পরবর্তীতে সূর্যের তাপে সেই পানি বাষ্পীভূত হয়ে অ্যামোনিয়াম নাইট্রেটকে আবার দানাদার বা স্ফটিক আকারে ফিরিয়ে আনে। সৌর পাতনপ্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভূত পানি পুনরুদ্ধার করা সম্ভব হওয়ায় এতে পানির অপচয়ও হয় না বললেই চলে। যতদিন সূর্যের আলো থাকবে, ততদিন এই নিরবচ্ছিন্ন চক্রটি সচল থাকবে।


আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্যমতে, বর্তমানে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১০ শতাংশই খরচ হয় শীতাতপ নিয়ন্ত্রণে। তাপমাত্রা বৃদ্ধি এবং মানুষের স্বস্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ২০৫০ সালের মধ্যে এই খাতের বিদ্যুতের চাহিদা তিনগুণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে পরিবেশবান্ধব ও বিদ্যুৎবিহীন এই কুলিং সিস্টেম বিশ্ববাসীর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রচলিত ধারণাকে বদলে দিয়ে টেকসই ভবিষ্যতের পথ দেখাবে এই আবিষ্কার।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   ঘরের তাপমাত্রা  নিয়ন্ত্রণ  নতুন পদ্ধতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: