হোয়াটসঅ্যাপ স্টোরেজে সুখবর

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভের ওপর নির্ভরতা কমাতে এবার নিজস্ব ক্লাউড স্টোরেজে

2026-11-22T05:01:19+00:00
2026-11-22T05:01:19+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
হোয়াটসঅ্যাপ স্টোরেজে সুখবর
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:০১ এএম 
সংগৃহীত ছবি
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভের ওপর নির্ভরতা কমাতে এবার নিজস্ব ক্লাউড স্টোরেজে চ্যাট ও মিডিয়া ফাইল সংরক্ষণের সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। এর আওতায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারে ২ জিবি পর্যন্ত ব্যাকআপ স্টোরেজ পাবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়াবেটাইনফো এবং অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী নতুন এই ব্যাকআপ সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক (বিটা) পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৬.৪৬.৪ সংস্করণের বিটা ব্যবহারকারীরা বর্তমানে এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরীক্ষামূলক ধাপ সফলভাবে শেষ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হতে পারে।

যেভাবে কাজ করবে এই সুবিধা
নতুন এই ব্যবস্থায় চ্যাট ব্যাকআপের ক্ষেত্রে দুটি বিকল্প থাকবে। ব্যবহারকারীরা চাইলে আগের মতো গুগল ড্রাইভে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারে কথোপকথন, ছবি ও ভিডিও সংরক্ষণ করতে পারবেন। নতুন ব্যাকআপ সেটিংস অপশন থেকে সহজেই যেকোনো একটি সেবা বেছে নেওয়া যাবে এবং যেকোনো সময় ব্যাকআপের স্থান পরিবর্তন করার সুযোগও থাকবে।

নিরাপত্তা ও অন্যান্য সুবিধা
হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারে রাখা এই ব্যাকআপে সর্বোচ্চ নিরাপত্তার জন্য অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন সুবিধা রাখা হয়েছে। তবে প্রথমবার ব্যাকআপ নেওয়ার সময় ব্যবহারকারীকে এই সুরক্ষা নিজের মতো করে সক্রিয় করে নিতে হবে।

এতদিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ডেটা ব্যাকআপের জন্য সম্পূর্ণরূপে গুগল ড্রাইভের ১৫ জিবি ফ্রি স্টোরেজের ওপর নির্ভর করতে হতো। ছবি ও ভিডিওর কারণে এই স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়। হোয়াটসঅ্যাপের নিজস্ব এই ২ জিবি ফ্রি স্টোরেজ যুক্ত হওয়ায় গুগল অ্যাকাউন্টের ব্যক্তিগত ক্লাউড স্পেস সাশ্রয় হবে এবং ব্যবহারকারীরা পাবেন বাড়তি একটি নির্ভরযোগ্য বিকল্প।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   অ্যান্ড্রয়েড  ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম  হোয়াটসঅ্যাপ  গুগল ড্রাইভ  ক্লাউড স্টোরেজ  চ্যাট  মিডিয়া ফাইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: