মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে বিরল ঘটনা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

শীত আসার আগেই নভেম্বরের রাতের আকাশে দেখা মিলবে এক মহাজাগতিক দৃশ্যের। চলতি মাসে লিওনিড উল্কাবৃষ্টির সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন

2026-11-16T18:04:59+00:00
2026-11-16T18:04:59+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে বিরল ঘটনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
শীত আসার আগেই নভেম্বরের রাতের আকাশে দেখা মিলবে এক মহাজাগতিক দৃশ্যের। চলতি মাসে লিওনিড উল্কাবৃষ্টির সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন আকাশপ্রেমীরা। আবহাওয়া পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে এই উল্কাবৃষ্টি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে লিওনিড উল্কাবৃষ্টি দেখার সবচেয়ে ভালো সুযোগ তৈরি হবে। এ সময় ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা রাতের আকাশে ছুটে যেতে পারে। জ্বলন্ত আলোর রেখার মতো দেখতে এসব উল্কাকে সাধারণত তারাখসা বলা হয়।

নাসা জানিয়েছে, ‘টেম্পল-টুটল’ (৫৫পি/টেম্পল-টুটল) নামের একটি ধূমকেতুর ফেলে যাওয়া ধুলাবালি ও ক্ষুদ্র কণার স্তরের মধ্য দিয়ে পৃথিবী যাওয়ার সময় এই উল্কাবৃষ্টি ঘটে। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ উল্কাবৃষ্টি ৩০ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

তবে উল্কাবৃষ্টি দেখার উপযুক্ত সময় ১৭ নভেম্বর দিবাগত মধ্যরাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত। এ সময় মধ্যরাতের দিকে চাঁদ অস্ত যাওয়ায় আকাশ তুলনামূলক অন্ধকার থাকবে। ফলে উল্কাগুলো দেখার সুযোগ বাড়বে।


এ সময় সিংহ রাশির কাছাকাছি আকাশে বৃহস্পতি ও মঙ্গল গ্রহকেও উজ্জ্বল অবস্থায় দেখা যেতে পারে। উল্কাবৃষ্টি উপভোগ করতে বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন নেই। খালি চোখেই এ দৃশ্য দেখা সম্ভব।

তবে ভালোভাবে উল্কাবৃষ্টি দেখতে শহরের আলোকদূষণ থেকে দূরে খোলা জায়গা বেছে নেওয়া উচিত। আকাশ পরিষ্কার থাকলে পূর্ব দিকের আকাশে চোখ রাখলেই দেখা মিলতে পারে এই মহাজাগতিক দৃশ্যের।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মঙ্গলবার  আকাশ  বিরল ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: