বিলবোর্ড চার্ট : ইউটিউবের স্ট্রিমিং তথ্য

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

ইউটিউবের স্ট্রিমিং ডেটা বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হতে চলেছে। ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে পুনরায় এই তথ্য সরবরাহ করবে ভিডিও শেয়ারিং

2026-11-15T20:19:33+00:00
2026-11-15T20:22:04+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
বিলবোর্ড চার্ট : ইউটিউবের স্ট্রিমিং তথ্য
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৮:২২ পিএম
ছবি : সংগৃহীত
ইউটিউবের স্ট্রিমিং ডেটা বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হতে চলেছে। ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে পুনরায় এই তথ্য সরবরাহ করবে ভিডিও শেয়ারিং জায়ান্ট ইউটিউব। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়।

মূলত বিলবোর্ডের হিসাব পদ্ধতি নিয়ে অসন্তোষের কারণে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ডেটা দেওয়া বন্ধ করে দিয়েছিল ইউটিউব। প্ল্যাটফর্মটির অভিযোগ ছিল, পেইড সাবস্ক্রিপশনকে অতিরিক্ত প্রাধান্য দেওয়া হলেও বিজ্ঞাপন দেখে বিনামূল্যে গান শোনার (অ্যাড-সাপোর্টেড স্ট্রিমিং) বিষয়টি যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সে সময় ইউটিউবের গ্লোবাল হেড অব মিউজিক লায়র কোহেন জানিয়েছিলেন, প্রচলিত পদ্ধতি বর্তমান যুগের শ্রোতাদের গান শোনার প্রকৃত অভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নতুন নিয়মে এই ব্যবধানে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে ১ হাজার পেইড স্ট্রিমিংয়ের সমান ধরা হতো ২ হাজার ৫০০ ফ্রি স্ট্রিমিং, সেখানে নতুন নিয়মে ১ হাজার পেইড স্ট্রিমিংয়ের সমান ধরা হবে ১ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিং। ফলে বিনামূল্যে গান শোনার স্ট্রিমিং চার্টে শিল্পীদের অবস্থান নির্ধারণে আগের চেয়ে অনেক বেশি জোরালো ভূমিকা রাখবে। যদিও পেইড স্ট্রিমিংয়ের প্রাধান্য বজায় থাকছে, তবে ফ্রি স্ট্রিমিংয়ের মূল্যায়ন বৃদ্ধি পাওয়ায় স্বতন্ত্র ও আন্তর্জাতিক শিল্পীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।


ইউটিউবের তথ্য যুক্ত হওয়ায় বিশ্বজুড়ে শ্রোতাদের গান শোনার অভ্যাসের একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে বিলবোর্ড চার্টে। কারণ অনেক শ্রোতাই গান শোনার পাশাপাশি নতুন গান আবিষ্কারের মাধ্যম হিসেবে ইউটিউব ব্যবহার করেন। এতদিন এই বিশাল প্ল্যাটফর্মের তথ্য হিসাবের বাইরে থাকায় বাজারের বাস্তব চিত্র আংশিক ঢাকা পড়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে ইউটিউবের মিউজিক ভিডিও, লাইভ পারফরম্যান্স ও অন্যান্য কনটেন্টের মাধ্যমে তৈরি হওয়া শ্রোতাদের কাজ আরও নির্ভুলভাবে বিলবোর্ড চার্টে দেখা যাবে। প্রযুক্তি ও সংগীত ইন্ডাস্ট্রির জন্য এটি একটি ভালো উদ্যোগ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   বিলবোর্ড চার্ট  ইউটিউব  স্ট্রিমিং তথ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: