ইনস্টাগ্রামে বিনা মূল্যে মিলবে ব্লু টিক, আবেদন করবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্টের সত্যতা ও পরিচিতি নিশ্চিত করতে ইনস্টাগ্রামের ব্লু টিক বেশ গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা, এই বিশেষ চিহ্ন পেতে হলে

2026-11-15T18:18:03+00:00
2026-11-15T18:18:03+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
ইনস্টাগ্রামে বিনা মূল্যে মিলবে ব্লু টিক, আবেদন করবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্টের সত্যতা ও পরিচিতি নিশ্চিত করতে ইনস্টাগ্রামের ব্লু টিক বেশ গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা, এই বিশেষ চিহ্ন পেতে হলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নিতে হয়। 

তবে অর্থ খরচ ছাড়াও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সুযোগ রয়েছে। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে পারলে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্র্যান্ড বিনা মূল্যে ব্লু টিকের জন্য আবেদন করতে পারে।

ইনস্টাগ্রামে ব্লু টিক পাওয়ার দুটি পদ্ধতি
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য মূলত দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো ‘মেটা ভেরিফায়েড’। এটি একটি পেইড সাবস্ক্রিপশন সেবা। এ সুবিধা পেতে ব্যবহারকারীকে মাসিক নির্দিষ্ট ফি দিতে হয়।
অন্যদিকে, ইনস্টাগ্রামের প্রচলিত ভেরিফিকেশন ব্যবস্থায় কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্লু টিক পাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টের সত্যতা, স্বতন্ত্রতা, পূর্ণাঙ্গ প্রোফাইল এবং জনপরিচিতির মতো বিষয় যাচাই করে মেটা। নির্ধারিত শর্ত পূরণ করলে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ব্র্যান্ড এই পদ্ধতিতে বিনা মূল্যে ভেরিফিকেশনের আবেদন করতে পারে।


বিনামূল্যে ব্লু টিক পেতে কী কী যোগ্যতা লাগবে?
ইনস্টাগ্রাম চাইলেই যে কোনো অ্যাকাউন্টে ব্লু টিক দেয় না। এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়।

আসল পরিচয় : অ্যাকাউন্টটি প্রকৃত ব্যক্তি, নিবন্ধিত ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হতে হবে। ভুয়া পরিচয় বা ছদ্মনামে খোলা অ্যাকাউন্ট সাধারণত যোগ্য নয়।

স্বতন্ত্র পরিচিতি : অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় বহন করতে হবে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টের পরিবর্তে সাধারণত একটি অ্যাকাউন্টকেই অগ্রাধিকার দেওয়া হয়।

সম্পূর্ণ প্রোফাইল : অ্যাকাউন্টে নিজের ছবি বা প্রতিষ্ঠানের লোগো, বায়ো এবং প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি পাবলিক হতে হবে এবং নিয়মিত সক্রিয় থাকতে হবে।

জনপ্রিয়তা ও সংবাদমাধ্যমে উপস্থিতি : সংশ্লিষ্ট ব্যক্তি, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে সাধারণ মানুষের কাছে পরিচিত হতে হবে। স্বাধীন সংবাদমাধ্যমে তাদের সম্পর্কে প্রকাশিত প্রতিবেদন বা খবর এই পরিচিতির প্রমাণ হিসেবে কাজে আসতে পারে। শুধু অনেক ফলোয়ার থাকলেই ভেরিফিকেশন পাওয়া যায় না।


যেভাবে বিনামূল্যে ব্লু টিকের জন্য আবেদন করবেন 
আপনার অ্যাকাউন্ট প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ইনস্টাগ্রামের প্রচলিত ভেরিফিকেশন প্রক্রিয়ায় আবেদন করতে পারেন। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে প্রবেশ করুনউপরের ডান দিকে থাকা তিনটি লাইনের মেনুতে ক্লিক করুনএরপর সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি অপশনে যানঅ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অথবা প্রফেশনাল সেটিংসে থাকা রিকোয়েস্ট ভেরিভিকেশন অপশনটি খুঁজে নিন। অ্যাপের সংস্করণ অনুযায়ী অপশনের অবস্থান কিছুটা আলাদা হতে পারে।আবেদনপত্রে নিজের সম্পূর্ণ নাম, পরিচয় ও প্রয়োজনীয় তথ্য দিনপরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র বা গ্রহণযোগ্য সরকারি পরিচয়পত্রের ছবি জমা দিনজনপরিচিতির প্রমাণ হিসেবে স্বাধীন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা খবরের লিংক যুক্ত করুনসব তথ্য ঠিক আছে কি না যাচাই করে আবেদন জমা দিন
আবেদন করলেই কি মিলবে ব্লু টিক?
আবেদন জমা দেওয়ার পর ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দেওয়া তথ্য ও নথিপত্র যাচাই করবে। এরপর আবেদন অনুমোদিত হয়েছে নাকি বাতিল, তা জানিয়ে দেওয়া হবে। তবে সব শর্ত পূরণ করে আবেদন করলেও ব্লু টিক পাওয়া নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। তাই ভেরিফিকেশনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দিয়ে ব্লু টিক কেনার চেষ্টা না করে সরাসরি ইনস্টাগ্রামের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করাই নিরাপদ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইনস্টাগ্রাম  ব্লু টিক  আবেদন 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: