জেমিনাইতে ভিডিও সম্পাদনায় পরিবর্তন

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

গুগল টেকসই ও সাশ্রয়ী কনটেন্ট তৈরিতে জেমিনাইয়ে পরিবর্তন এনেছে। সম্প্রতি গুগলের ব্লগ পোস্টে উন্মোচিত হয়েছে তাদের নতুন ভিডিও মডেল ‘জেমিনাই

2026-11-15T20:23:58+00:00
2026-11-15T20:23:58+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
জেমিনাইতে ভিডিও সম্পাদনায় পরিবর্তন
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
গুগল টেকসই ও সাশ্রয়ী কনটেন্ট তৈরিতে জেমিনাইয়ে পরিবর্তন এনেছে। সম্প্রতি গুগলের ব্লগ পোস্টে উন্মোচিত হয়েছে তাদের নতুন ভিডিও মডেল ‘জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশ’। এই মডেলের সাহায্যে ব্যবহারকারীরা এখন থেকে আরও সহজে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের আকর্ষণীয় ভিডিও তৈরি এবং সম্পাদনা করতে পারবেন। 

বিজ্ঞাপন নির্মাতা থেকে শুরু করে ব্যক্তিগত কনটেন্ট নির্মাতাদের ভিডিও তৈরির কাজকে সহজ ও গতিশীল করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগের সংস্করণ ‘জেমিনাই ওমনি ১.১’-এর মাধ্যমে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করা গেলেও নতুন মডেলে তা বাড়িয়ে ১৫ সেকেন্ডে উন্নীত করা হয়েছে। ব্যবহারকারীরা ৩ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে প্রতি এক সেকেন্ডের ব্যবধানে নিজেদের পছন্দমতো ভিডিওর দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবেন। বিশেষ করে ৩৬০পি ও ৭২০পি রেজুলেশনের ভিডিও তৈরিতে খরচ নির্ধারণ করা হয়েছে প্রতি সেকেন্ডে মাত্র ৭ সেন্ট। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিওর রেজুলেশন বাড়িয়ে ১০৮০পি বা ফোরকে করা সম্ভব। গুগলের দাবি, আগের সংস্করণের তুলনায় এই মডেলে ভিডিও তৈরির খরচ প্রায় ৩০ শতাংশ কমানো হয়েছে।

নতুন মডেলটিতে সাধারণ ভাষায় লিখে নির্দেশনা (প্রম্পট) দেওয়ার মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা রয়েছে। এর ফলে ভিডিওর কোনো নির্দিষ্ট অংশে পরিবর্তন আনতে পুরো ভিডিও আর নতুন করে তৈরির প্রয়োজন হবে না। সাধারণ টেক্সট কমান্ডের মাধ্যমে ভিডিওর ভেতরের কোনো পণ্য বদলানো, পেছনের দৃশ্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, আলোর মাত্রা, আবহাওয়ার ধরন এবং ভিডিওর অ্যাসপেক্ট রেশিও বা অনুপাত পরিবর্তন করা যাবে। 

বিজ্ঞাপনের একাধিক সংস্করণ তৈরির ক্ষেত্রে এই ফিচারটি অত্যন্ত কার্যকরী। ভিডিও তৈরির সময় বিভিন্ন উপাদানকে সুনির্দিষ্ট নমুনা বা রেফারেন্স হিসেবে ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে চরিত্র, পণ্য ও দৃশ্যের স্থিরচিত্রের পাশাপাশি সর্বোচ্চ তিন সেকেন্ডের ছোট ভিডিও ক্লিপ এবং অডিও স্যাম্পল যুক্ত করা যাবে। এর ফলে ক্যামেরার কোণ বা অবস্থান পরিবর্তিত হলেও বিভিন্ন দৃশ্যে মানুষের চেহারা, পোশাক, পণ্যের প্যাকেজিং এবং ব্র্যান্ডের মূল রঙের সামঞ্জস্য নিখুঁতভাবে বজায় থাকে।

ভিডিওর পাশাপাশি এর সাউন্ড সিস্টেমের মানেও বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। নতুন মডেলে সংলাপ আরও বেশি স্বাভাবিক শোনায়। কথার সঙ্গে বক্তার ঠোঁটের নড়াচড়ার নিখুঁত সামঞ্জস্য এবং একাধিক চরিত্রের জন্য আলাদা কণ্ঠস্বর তৈরির সুবিধা থাকায় কথোপকথনভিত্তিক দৃশ্যগুলো অত্যন্ত বাস্তবসম্মত হয়। পাশাপাশি ক্যামেরা মুভমেন্ট নিয়ন্ত্রণের জন্য যুক্ত হয়েছে নতুন কিছু কন্ট্রোল। এর সাহায্যে ফার্স্ট-পার্সন পার্সপেক্টিভ বা প্রথম ব্যক্তির দৃষ্টিকোণ থেকে কোনো স্থানের ভেতর দিয়ে চলাচল, জুম-আউট বা ধীরে ধীরে দূরে সরে যাওয়া এবং কোনো নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে ক্যামেরার চারপাশ ঘোরার মতো আকর্ষণীয় ভিজ্যুয়াল তৈরি করা সম্ভব।


পর্যায়ক্রমে ফ্লো, জেমিনাই ফর বিজনেস এবং গুগল ভিডসের মতো গুগলের অন্যান্য সেবাতেও এই মডেলের সুবিধাগুলো যুক্ত করা হবে। বর্তমানে ডেভেলপাররা জেমিনাই এপিআই ও গুগল এআই স্টুডিওর মাধ্যমে এটি ব্যবহার করতে পারছেন, আর প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য এটি উন্মুক্ত রয়েছে গুগল ক্লাউডে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 




  বিষয়:   জেমিনাই  ভিডিও সম্পাদনা  পরিবর্তন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: