ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ওয়ালেট

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

অনলাইন কেনাকাটার ধরন বদলে দিতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার কাজ আরও সহজ করতে

2026-11-22T04:53:24+00:00
2026-11-22T04:53:24+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ওয়ালেট
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ এএম 
প্রতীকী ছবি
অনলাইন কেনাকাটার ধরন বদলে দিতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার কাজ আরও সহজ করতে নিজেদের এআই এজেন্টকে যুক্ত করা হচ্ছে।

এই সুবিধার ফলে ব্যবহারকারী শুধু কী কিনতে চান তা জানালেই ওপেনএআইয়ের ‘ডটসএআই’ এজেন্ট নির্দিষ্ট পণ্য খুঁজে বের করার পাশাপাশি সম্পূর্ণ কেনাকাটার প্রক্রিয়া এগিয়ে নিতে সক্ষম হবে। নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়াটিকে সহজ ও নিরাপদ করা।

তবে আপাতত যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সি চ্যাটজিপিটি প্রো গ্রাহকরাই কেবল এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। এ জন্য তাদের যুক্তরাষ্ট্রে ইস্যু করা নির্দিষ্ট যোগ্যতার ক্রেডিট কার্ড যুক্ত করতে হবে। একবার কার্ড সেটআপ করার পর অনলাইনে কেনাকাটার সময় এআই এজেন্টকে ওই কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া যাবে।

নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ওপেনএআই জানিয়েছে, এআই এজেন্ট কখনোই নিজের ইচ্ছামতো কেনাকাটা করতে পারবে না। প্রতিবার অর্থ পরিশোধের আগে নির্বাচিত পণ্য, মোট খরচ এবং ব্যবহৃত কার্ডের বিস্তারিত তথ্য ব্যবহারকারীকে দেখানো হবে। এরপর ফেস আইডি বা আঙুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করার পরই কেবল লেনদেন সম্পন্ন হবে।

এ ছাড়া চ্যাটজিপিটি ওয়ালেটের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীর প্রকৃত ক্রেডিট কার্ডের তথ্য এআই এজেন্ট বা অনলাইন বিক্রেতার কাছে গোপন রাখা হয়। অ্যাপল পে বা গুগল ওয়ালেটের মতো এখানেও টোকেনভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে কার্ডের তথ্যের পরিবর্তে একটি নিরাপদ টোকেন দিয়ে লেনদেন সম্পন্ন হয়।

আমেরিকান এক্সপ্রেস, মাস্টারকার্ড ও ভিসার মতো শীর্ষস্থানীয় পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে অংশীদারিত্ব করেছে ওপেনএআই। বর্তমানে প্রতিটি লেনদেনের আগে ব্যবহারকারীর অনুমোদন বাধ্যতামূলক হলেও ভবিষ্যতে এটি আরও স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ভবিষ্যতে ব্যবহারকারীরা খরচের নির্দিষ্ট সীমা, পণ্যের ধরন এবং কেনাকাটার সময় আগে থেকেই নির্ধারণ করে দিতে পারবেন, যার ফলে প্রতিবার আলাদাভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। ক্লাউড কম্পিউটারে পরিচালিত এই এআই এজেন্ট অ্যাপ বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে।

প্রযুক্তি বিশ্বে এই নতুন সংযোজন অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও দ্রুত ও স্মার্ট করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   অনলাইন  কেনাকাটা  চ্যাটজিপিটি ওয়ালেট  ওপেনএআই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: