গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যসংখ্যা বাড়ানোর নতুন সুবিধা চালু করছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। এখন থেকে একটি গ্রুপে সর্বোচ্চ ১ হাজার ৫০০

2026-11-21T19:54:16+00:00
2026-11-21T19:54:16+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যসংখ্যা বাড়ানোর নতুন সুবিধা চালু করছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। এখন থেকে একটি গ্রুপে সর্বোচ্চ ১ হাজার ৫০০ জন সদস্য যুক্ত করা যাবে। এত দিন একটি গ্রুপে সর্বোচ্চ ১ হাজার ২৪ জন সদস্য রাখার সুযোগ ছিল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই ধরনের ডিভাইসেই পাওয়া যাবে। তবে ধাপে ধাপে সুবিধাটি চালু করায় সব ব্যবহারকারী একসঙ্গে এটি নাও পেতে পারেন।

নতুন এই সুবিধা বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় কমিউনিটি ও বড় সংগঠনের গ্রুপ পরিচালকদের কাজে আসবে। আগে সদস্যসংখ্যা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে অতিরিক্ত সদস্যদের জন্য নতুন গ্রুপ খুলতে হতো। এখন একটি গ্রুপেই তুলনামূলক বেশি মানুষকে যুক্ত করা সম্ভব হবে।

তবে ১ হাজার ৫০০ সদস্যের গ্রুপে হোয়াটসঅ্যাপের ‘অডিও হ্যাংআউটস’ সুবিধা শুরু থেকেই ব্যবহার করা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এই সুবিধাটি অনেকটা ডিসকর্ডের ভয়েস চ্যাটের মতো।


এদিকে বড় গ্রুপ পরিচালনা আরও সহজ করতে সম্প্রতি বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে দীর্ঘ সময়ের জন্য বার্তা পিন করে রাখার সুযোগ এবং মেনশন ও রিপ্লাই অনুযায়ী কথোপকথন ফিল্টার করার সুবিধা।

এ ছাড়া গ্রুপে নতুন কোনো সদস্য যুক্ত হলে পুরোনো সদস্যরা চাইলে তাঁর সঙ্গে আগের বার্তার ইতিহাসও শেয়ার করতে পারবেন। ফলে নতুন সদস্যের জন্য গ্রুপের আগের আলোচনা বুঝে নেওয়া সহজ হবে। 
সময়ের আলো/জেডি 
  বিষয়:   সদস্য  হোয়াটসঅ্যাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: