অ্যান্ড্রয়েড ফোনের ফাইল কম্পিউটারে রাখবেন যেভাবে

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

গুগল ড্রাইভ বা অনলাইন স্টোরেজ ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনের ছবি, নথি ও অন্যান্য ফাইল সরাসরি কম্পিউটারে সংরক্ষণের জনপ্রিয় মাধ্যম সিনকথিং। এটি

2026-11-22T04:57:52+00:00
2026-11-22T04:57:52+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
অ্যান্ড্রয়েড ফোনের ফাইল কম্পিউটারে রাখবেন যেভাবে
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ এএম 
প্রতীকী ছবি
গুগল ড্রাইভ বা অনলাইন স্টোরেজ ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনের ছবি, নথি ও অন্যান্য ফাইল সরাসরি কম্পিউটারে সংরক্ষণের জনপ্রিয় মাধ্যম সিনকথিং। এটি ইন্টারনেটে ফাইল আপলোড না করে সরাসরি একাধিক ডিভাইসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ফাইল আদান-প্রদান ও সিংক করতে পারে।

সিনকথিং দিয়ে যেভাবে ফাইল রাখবেন
উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স কম্পিউটারে মূল সিনকথিং এবং অ্যান্ড্রয়েড ফোনে সিনকথিং-ফর্ক অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও এফ-ড্রয়েডে পাওয়া যায়। অ্যাপ চালুর পর যে ফোল্ডারগুলো (যেমন— ক্যামেরা, ডিসিআইএম, ডাউনলোড বা নোটস) সিংক করতে চান, তা নির্বাচন করতে হবে। এরপর একই নেটওয়ার্কে থাকা যন্ত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত না হলে কিউআর কোড স্ক্যান বা ডিভাইসের আইডি দিয়ে সংযোগ স্থাপন করা যায়। প্রতিটি ফোল্ডারের ক্ষেত্রে ফাইল দুদিকে আদান-প্রদান হবে, নাকি শুধু ফোন থেকে কম্পিউটারে সংরক্ষিত হবে, তা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব।

ব্যাকআপ নিয়ে সতর্কতা
সিনকথিং কোনো পূর্ণাঙ্গ ব্যাকআপ ব্যবস্থা নয়; এটি কেবল ডিভাইসগুলোর মধ্যে ফাইল মিলিয়ে রাখে। ফোন থেকে কোনো ফাইল মুছে ফেললে পরবর্তী সংযোগের সময় কম্পিউটার থেকেও তা মুছে যাবে এবং রিসাইকেল বিন থেকেও স্থায়ীভাবে হারিয়ে যাবে। তাই নিরাপত্তার জন্য আলাদা ব্যাকআপ রাখা জরুরি।

তথ্য সুরক্ষায় ‘৩-২-১’ নিয়ম অনুসরণের পরামর্শ দেওয়া হয়—
- তথ্যের মোট তিনটি কপি রাখতে হবে।
- অন্তত দুই ধরনের মাধ্যম বা আলাদা যন্ত্রে সংরক্ষণ করতে হবে।
- একটি কপি অবশ্যই অন্য স্থানে নিরাপদ রাখতে হবে।

কম্পিউটারের তথ্য হার্ডড্রাইভ, নেটওয়ার্ক স্টোরেজ বা ইউগ্রিন, সিনোলজির মতো যন্ত্রে সংরক্ষণ করা যায়। তবে যেকোনো মাধ্যমেই হোক না কেন, স্থায়ী নিরাপত্তার স্বার্থে নিয়মিত ব্যাকআপের বিকল্প নেই।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   গুগল ড্রাইভ  অনলাইন স্টোরেজ  অ্যান্ড্রয়েড  ফোন  ছবি  নথি  ফাইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: