মাইক্রোসফটের ‘কোড রেড’ কর্মসূচি

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

মাইক্রোসফট টানা ২৪ ঘণ্টার ভয়াবহ সেবা বিপর্যয়ের পর প্রযুক্তিগত ত্রুটি মোকাবিলায় ‘কোড রেড’ কর্মসূচি ঘোষণা করেছে। নতুন এই পরিকল্পনায় ভবিষ্যতে

2026-11-29T05:31:29+00:00
2026-11-29T05:31:29+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
মাইক্রোসফটের ‘কোড রেড’ কর্মসূচি
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৩১ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
মাইক্রোসফট টানা ২৪ ঘণ্টার ভয়াবহ সেবা বিপর্যয়ের পর প্রযুক্তিগত ত্রুটি মোকাবিলায় ‘কোড রেড’ কর্মসূচি ঘোষণা করেছে। নতুন এই পরিকল্পনায় ভবিষ্যতে বড় ধরনের কোনো কারিগরি বিভ্রাট ঘটলে মাত্র এক ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে সেবা স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি প্রযুক্তির বিভ্রাটে এক্সচেঞ্জ অনলাইন, আউটলুক, টিমস, কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর গুরুত্বপূর্ণ সেবাগুলো অচল হয়ে পড়ে। এতে অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি কার্যক্রম, আর্থিক লেনদেন এবং উড়োজাহাজ সংস্থার যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। অভ্যন্তরীণ নথি অনুযায়ী উইন্ডোজের একটি কারিগরি ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটে; এর পেছনে কোনো সাইবার হামলা বা এআই এজেন্টের ভূমিকা ছিল না। মাইক্রোসফট ৩৬৫ কোর বিভাগের প্রধান জেসন হেন্ডারসন একে এক্সচেঞ্জ অনলাইনের ইতিহাসে গ্রাহকদের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলা বিভ্রাট হিসেবে অভিহিত করেছেন।


নতুন কোড রেড কর্মসূচির আওতায় সার্ভারের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ, ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইন্টারনেট ট্রাফিক বিভাজন এবং দ্রুত সেবা পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ত্রুটি শনাক্ত ও সিস্টেম বিশ্লেষণে প্রকৌশলীদের সহায়তায় এআই এজেন্ট ব্যবহার করা হবে। আগে জরুরি নিরাপত্তা হালনাগাদ বিশ্বজুড়ে কার্যকর করতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগলেও এখন তা এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্টটি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   মাইক্রোসফট  কোড রেড  কর্মসূচি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: