টানা ৬ হার নোয়াখালীর, পয়েন্ট টেবিলের তিনে রাজশাহী

ক্রীড়া ডেস্ক

খেলা

বিপিএলে হেরেই চলেছে নোয়াখালী এক্সপ্রেস। এ নিয়ে টানা ৬ ম্যাচে হেরেছে দলটি।বিপিএল ইতিহাসে প্রথম ৫ ম্যাচ হেরে আগের ম্যাচেই রেকর্ড

2026-01-08T17:16:30+00:00
2026-01-08T17:16:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
টানা ৬ হার নোয়াখালীর, পয়েন্ট টেবিলের তিনে রাজশাহী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম 
সংগৃহীত ছবি
বিপিএলে হেরেই চলেছে নোয়াখালী এক্সপ্রেস। এ নিয়ে টানা ৬ ম্যাচে হেরেছে দলটি। বিপিএল ইতিহাসে প্রথম ৫ ম্যাচ হেরে আগের ম্যাচেই রেকর্ড গড়েছিল নোয়াখালী, এবার নিজেদের রেকর্ডও ছাড়িয়ে গেল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামে রাজশাহী।  নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস।  

জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম এবং মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকেই চালিয়ে খেলেছেন ওয়াসিম। অন্য প্রান্তে তানজিদ এগিয়েছে রয়েসয়ে।

ওপেনিং জুটিতে রান এসেছে ৪৭। ২০ বলে ২১ রান করে বিদায় নিয়েছেন তানজিদ তামিম। তিনে নামা নাজমুল হোসেন শান্ত করেছেন ৩ বলে ১ রান।


টিকে থাকা ওপেনার ওয়াসিম এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। দারুণ ব্যাটিংয়ে এগিয়েছেন ওয়াসিম। চারে নেমে তার সাথে যোগ দেন মুশফিকুর রহিম। ওয়াসিম ছুঁয়ে ফেলেন ফিফটি। দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে ৩৫ বলে ৬০ রান করে দলের ১০৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান মোহাম্মদ ওয়াসিম।

সেট ব্যাটার ওয়াসিম হয়েছেন রান আউট। তাতে কিছুটা চাপে পড়ে যায় রাজশাহী। মুশফিকও বেশি একটা সুবিধা করতে পারেননি। ২২ বলে ১৯ রানের ইনিংস খেলে বিদায় নেন মুশফিকুর রহিম। মুশফিকের বিদায়ের পর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। বিদায় নিয়েছেন ৬ বলে ৯ রান করা ইয়াসির আলী চৌধুরী এবং ৯ বলে ৮ রান করা এস এম মেহেরব হোসেন। তাতে চাপ আরও বেড়েছে।

যদিও এক প্রান্ত ধরে খেলেছেন রায়ান বার্ল। কার্যকরী ব্যাটিংয়ে দলের ইনিংসকে টেনেছেন তিনি। কৌশলী ব্যাটিংয়ে এগিয়েছেন বার্ল।

শেষ দিকে বার্লের ব্যাটে চড়েই জয়ের বন্দরে চলে গেছে রাজশাহী। ৬ বল এবং ৪ উইকেট হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। ১৮ বলে ১৯ রান করে টিকে ছিলেন বার্ল।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   নোয়াখালী  পয়েন্ট  টেবিল  রাজশাহী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: