গোপালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাহফিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৮ জানুয়ারি)

2026-01-08T17:47:42+00:00
2026-01-08T17:48:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাহফিল
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৫:৪৮ পিএম  (ভিজিট : ১৮০)
গোপালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাহফিল। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জে বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮ জানুয়ারি) জেলার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের পিছনের মাঠে এ মাহফিলের অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। 


এসময় তিনি বলেন, সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার রাজনৈতিক আপসহীন নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয় স্থান করে নিয়েছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   গোপালগঞ্জে  কোটালীপাড়া  খালেদা জিয়া  রুহের মাগফিরাত কামনায়  মাহফিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: