ভেজাল কসমেটিকস কারখানায় অভিযান, মেশিনারিজ জব্দ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর‎ পুঠিয়া উপজেলায় ভেজাল কসমেটিকস কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে একটি কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিনমাসের কারাদণ্ড

2026-01-08T20:09:07+00:00
2026-01-08T20:10:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভেজাল কসমেটিকস কারখানায় অভিযান, মেশিনারিজ জব্দ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৮:১০ পিএম
ভেজাল কসমেটিকস কারখানায় অভিযান, জরিমানা। ছবি : সময়ের আলো
রাজশাহীর‎ পুঠিয়া উপজেলায় ভেজাল কসমেটিকস কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে একটি কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিনমাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে ক্রিম ও লোশন উৎপাদনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার শিবু দাস।

জানা গেছে, পুঠিয়া উপজেলা বিভিন্নস্থানে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে নানান রকম কসমেটিকস কারখানা। এসব ভেজাল কসমেটিকস ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এমন অভিযোগে বৃহস্পতিবার উপজেলার নয়াপাড়ায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা কসমেটিকস কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সাফা নামক কসমেটিকস কারখানাকে জরিমানা করা হয়েছে।




ভূমি কমিশনার শিবু দাস বলেন, ‎বিভিন্ন অনিয়মের অভিযোগে সাফা নামক কসমেটিকস কারখানাকে জরিমানা করা হয়েছে।‎ উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এফআর


  বিষয়:   রাজশাহী  পুঠিয়া  ভেজাল কসমেটিকস কারখানা  অভিযান  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: