স্কুলছাত্রীকে খুনের পর ঝুলিয়ে রাখার অভিযোগ, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার সকালে নগরীর লালখান বাজার থেকে তাদের গ্রেফতার

2026-01-08T21:32:10+00:00
2026-01-08T21:32:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্কুলছাত্রীকে খুনের পর ঝুলিয়ে রাখার অভিযোগ, গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৯:৩২ পিএম
খুলশী থানা। সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীতে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার সকালে নগরীর লালখান বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, প্রদীপ লাল ঘোষ (৫২) ও অজয় সিংহ (২৫)।

স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, ১০ বছর বয়সি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ধর্ষণ ও হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

এ বিষয়ে খুলশী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, মেয়েটির মৃত্যুর পর প্রথমে অপমৃত্যু মামলা হয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করা হয়। আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। 


ওসি আরও বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।  

এর আগে গত ৩ জানুয়ারি নগরীর একটি বাসা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা তপন ঘোষ জানান, কর্মস্থলে যাতায়াতের সুবিধার জন্য তিনি সিইপিজেড এলাকায় একটি ব্যাচেলর বাসায় থাকেন। আর তার স্ত্রী একমাত্র মেয়েকে নিয়ে লালখান বাজারের কাছে বাসা ভাড়া নেন। বাড়ির মালিক প্রদীপ ও পাশের বাসার ভাড়াটিয়া অজয়কে গ্রেফতার করা হয়েছে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  স্কুলছাত্রী  খুনের পর ঝুলিয়ে  অভিযোগ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: