মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদের ইন্তেকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদ রিপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকায়

2026-01-08T21:57:26+00:00
2026-01-08T21:57:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদের ইন্তেকাল
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম 
সাংবাদিক জাহিদ রিপন। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদ রিপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক জাহিদ রিপন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

এদিকে, তার মৃত্যুতে মহিপুর প্রেসক্লাব এক শোকবার্তায় জানায়, সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে সংগঠনটি একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, দক্ষ সংগঠক ও অভিভাবকতুল্য নেতৃত্বকে হারাল। সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সাংবাদিকতায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


শোকবার্তায় আরও বলা হয়, মহিপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে মহিপুর প্রেসক্লাব একটি সুসংগঠিত ও সম্মানজনক অবস্থানে পৌঁছায়।

প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় উল্লেখ করা হয়, সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যু শুধু মহিপুর প্রেসক্লাবের নয়, বরং পটুয়াখালী জেলার সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, গতকাল বুধবার রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক জাহিদ রিপন। এসময় তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এফআর


  বিষয়:   পটুয়াখালী  মহিপুর প্রেসক্লাব  সভাপতি  ইন্তেকাল  গভীর শোক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: