উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি,

2026-01-08T22:14:59+00:00
2026-01-08T22:19:26+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ১০:১৯ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালী। ছবি : সময়ের আলো
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উলিপুর প্রেসক্লাব কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিম। 

ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মনোরঞ্জন রায়, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী এবং কমরেড দেলোওয়ার হোসেন, উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, রোকনুজ্জামান মানু প্রমুখ।


বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে উলিপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের অবদান প্রশংসনীয়। আগামীতেও ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। 

অনুষ্ঠানের শেষে কেক কাটা, প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।


এফআর
  বিষয়:   বর্ণাঢ্য আয়োজন  উলিপুর প্রেসক্লাব  ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী  উদ্‌যাপিত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: