জলদস্যু প্রিয়াঙ্কা চোপড়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নতুন বছরে সম্পূর্ণ নতুন অবতারে হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘দ্য ব্লাফ’ সিনেমায় তিনি অভিনয় করছেন ব্লাডি মেরি

2026-01-08T22:36:40+00:00
2026-01-08T22:36:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
জলদস্যু প্রিয়াঙ্কা চোপড়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম   (ভিজিট : ১৪৪)
‘দ্য ব্লাফ’ সিনেমায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সংগৃহীত ছবি
নতুন বছরে সম্পূর্ণ নতুন অবতারে হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘দ্য ব্লাফ’ সিনেমায় তিনি অভিনয় করছেন ব্লাডি মেরি চরিত্রে। এখানে তিনি একজন সাবেক জলদস্যু রানী, যিনি নিজের নিষ্ঠুর অতীত থেকে মুক্তি পেয়েছেন এবং এখন একটি নির্জন দ্বীপে শান্ত জীবনযাপন করছেন। তবে জলদস্যুদের গল্পে শান্তি দীর্ঘস্থায়ী হয় না। ব্লাডি মেরির পুরোনো প্রেমিক এবং তার সাবেক ক্রুদের বর্তমান নেতা ক্যাপ্টেন কনর (কার্ল আরবান) দ্বীপে আসে প্রতিশোধের উদ্দেশ্যে। এই পুনর্মিলন রোমান্টিক নয় বরং উত্তেজনাপূর্ণ ও অ্যাকশনের মিশ্রণ। 

সম্প্রতি প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও তাদের আসন্ন প্রজেক্ট দ্য ব্লাফের প্রথম লুক প্রকাশ করেছে। প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে সিনেমার প্রথম লুকটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মা। রক্ষাকর্তা। জলদস্যু’। 

‘দ্য ব্লাফ’-এর প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা সমুদ্রতীরের দুর্গম পটভূমিতে দাঁড়িয়ে কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। হাতে অস্ত্র উঁচু, মুখে তীব্র ক্ষোভ। 


কার্লকে দেখা যাচ্ছে লম্বা কালো কোট পরা, তার তরবারি আঘাত প্রতিহত করতে প্রস্তুত। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কা রক্ত-ময়লায় ভিজে, হাতে অস্ত্র শক্তভাবে ধরেছে এবং শত্রুকে আক্রমণ করার জন্য প্রস্তুত। 

‘দ্য ব্লাফ’ ছবিটি রুশো ব্রাদার্সের এজিবিও স্টুডিওর ব্যানারে প্রযোজনা করেছে। প্রিয়াঙ্কার পাশাপাশি সিনেমায় দেখা যাবে টেমুয়েরা মরিসনকে, যিনি ক্যাপ্টেন কনরের বিশ্বস্ত উপদেষ্টা কোয়ার্টারমাস্টার লি চরিত্রে অভিনয় করেছেন। আর-রেটেড অ্যাকশন অ্যাডভেঞ্চার ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হবে। রক্তে ভেজা দৃশ্য, দারুণ অভিনয় এবং প্রিয়াঙ্কার সবচেয়ে বিপজ্জনক চরিত্র নিয়ে ‘দ্য ব্লাফ’ জলদস্যু ধারাকে এক নতুন মাত্রা দিতে চলেছে। 

১০ বছর ধরে হলিউডে কাজ করে এখন সারা বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। গত বছর মুক্তি পাওয়া ‘সিটাডেল’ এ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা গেছে ‘গেম অব থ্রোন্স’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেনকে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জলদস্যু  প্রিয়াঙ্কা চোপড়া 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: