বিরল বিরোধিতার মুখে ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা দুটি ভেটো বাতিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

2026-01-08T22:44:58+00:00
2026-01-08T22:44:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিরল বিরোধিতার মুখে ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম 
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা দুটি ভেটো বাতিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ও কংগ্রেসে তার নিজ দলের মিত্রদের মধ্যে বিরল বিভাজনের ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষেপ। এটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসের পক্ষ থেকে একটি অস্বাভাবিক চ্যালেঞ্জ। ট্রাম্প তার প্রথম বছরের বেশিরভাগ সময়জুড়ে কংগ্রেসের সমর্থন পেয়েছেন। যখন তিনি ব্যয় থেকে বিলিয়ন ডলার বাতিল করেছেন, শুল্ক বাড়িয়েছেন এবং ক্যাপিটল হিলের আওতাভুক্ত নানা ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন। 

গত মাসে ট্রাম্প কলোরাডোতে ১.৩ বিলিয়ন ডলারের একটি পানীয় জল প্রকল্পে ভেটো দিয়ে বলেছিলেন, স্থানীয় সম্প্রদায়ই এর অর্থ জোগান দিক। একই সঙ্গে তিনি এভারগ্লেডস ন্যাশনাল পার্কে এক কোটি ৪০ লাখ ডলারের একটি প্রকল্পেও ভেটো দেন, যা আদিবাসী মিকোসুকি গোষ্ঠীর উপকারে আসত। ওই গোষ্ঠী ‘অ্যালিগেটর অ্যালকাট্রাজ’ নামে পরিচিত একটি অভিবাসন আটককেন্দ্রের বিরুদ্ধে লড়াই করেছিল, যা পরে বন্ধ হয়ে যায়। 


দুটি প্রকল্পই কংগ্রেসে সর্বসম্মতভাবে পাস হয়েছিল। কলোরাডোর ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটিং মেশিনে কারসাজির দায়ে দোষী সাব্যস্ত সাবেক নির্বাচন কর্মকর্তা টিনা পিটার্সকে কারাবন্দি করার প্রতিশোধ হিসেবে ট্রাম্প এই ভেটো ব্যবহার করেছেন। ট্রাম্পের ভেটো বাতিল করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সুপারমেজরিটি প্রয়োজন। প্রতিনিধি পরিষদে সেই মাত্রা অর্জিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সিনেট আদৌ ভোট নেবে কি না, তা নিশ্চিত নয়। এটি ট্রাম্পের সঙ্গে কংগ্রেসের প্রথম মতভেদ নয়। সিনেট ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের কিছু ক্ষমতা বজায় রাখে- এমন বিধি পরিবর্তনের জন্য ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে। 

আইনপ্রণেতারাও বিপুল ভোটে প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে ফেডারেল তদন্তের নথি প্রকাশে বাধ্য করার পক্ষে ভোট দেন। ভোট সফল হবে স্পষ্ট হওয়ার পর ট্রাম্প নথি প্রকাশে সমর্থন দেন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ট্রাম্প ১০টি বিল ভেটো করেছিলেন। কংগ্রেস সেগুলোর মধ্যে মাত্র একটি ভেটো বাতিল করতে পেরেছিল। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   বিরল  বিরোধিতার মুখে  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: