মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব আসেনি : বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দেখা যাওয়ার কথা ছিল মোস্তাফিজুর রহমানকে।কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়।

2026-01-08T22:48:14+00:00
2026-01-08T22:57:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব আসেনি : বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ১০:৫৭ পিএম
সংগৃহীত ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দেখা যাওয়ার কথা ছিল মোস্তাফিজুর রহমানকে। 

কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাকে স্কোয়াড থেকে বাদ দিলে বিষয়টি শুধু একটি ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকেনি, বরং তা রীতিমতো দুই দেশের ক্রিকেট সম্পর্ক ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এই প্রেক্ষাপটে বিসিবির অবস্থান এখন স্পষ্ট, কঠোর এবং অনড়।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন তুলে আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়। 

একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ জারির বিজ্ঞপ্তি দেয় তথ্য মন্ত্রণালয়। শুধু তাই নয়, বিসিবি আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে আইপিএলে খেলার জন্য দেওয়া ছাড়পত্রও বাতিল করে।

এর মধ্যেই গুঞ্জন ছড়ায়, মোস্তাফিজকে আবার আইপিএলে ফেরাতে নাকি প্রস্তাব দিয়েছিল বিসিসিআই এবং সেই প্রস্তাব নাকি বিসিবি প্রত্যাখ্যান করেছে। 

তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক। সময়ের আলোকে স্পষ্ট ভাষায় তিনি জানান, ‘আমরা এমন কোনো প্রস্তাব পাইনি। আর আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি।’


এদিকে বিসিবির পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে ভারত সফরে যেতে তারা প্রস্তুত নয়। বিষয়টি এখন কেবল বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই; এটি সরকারের উচ্চপর্যায়ের আলোচনার মধ্যেও রয়েছে।

যদিও কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, আইসিসিকে চিঠি দেওয়ার দিনই বিসিসিআইয়ের এক কর্মকর্তা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করেছিলেন। 

ফোনালাপে প্রশ্ন ছিল, মোস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ দল কি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে? তবে বিষয়টি সরকারের সিদ্ধান্তাধীন হয়ে যাওয়ায় বুলবুলের পক্ষে ইতিবাচক কোনো সাড়া দেওয়া সম্ভব হয়নি বলেও দাবি করা হচ্ছে।

আইপিএলের দরজা আপাতত বন্ধ হলেও মোস্তাফিজের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যৎ থেমে নেই। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাকে দেখা যাবে বলেই ইঙ্গিত মিলেছে। 

পিএসএলের ড্রাফটের জন্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে মোট ১০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন, যার মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমানও। সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুতে বিসিবির অবস্থান পরিষ্কার মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়।

তবে যাকে ঘিরে এত আলোচনা সেই মোস্তাফিজ আছেন ভীষণ নির্ভার; ব্যস্ত এখন সিলেটে ঘরের ফ্র্যাঞ্চাইজি বিপিএলে। সেখানে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলছেন তিনি।  

সময়ের আলো/এআর



  বিষয়:   মোস্তাফিজ  আইপিএল  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: