মনোনয়ন বাতিল হয়নি, দাবি মঞ্জুরুল মুন্সীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী নিজের মনোনয়ন বাতিল হয়নি বলে দাবি করেছেন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি)

2026-01-09T03:27:19+00:00
2026-01-09T05:35:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
মনোনয়ন বাতিল হয়নি, দাবি মঞ্জুরুল মুন্সীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৫:৩৫ এএম
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত
কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী নিজের মনোনয়ন বাতিল হয়নি বলে দাবি করেছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন এই প্রার্থী। এসময় গণমাধ্যমে প্রচারিত মনোনয়ন বাতিল সংক্রান্ত খবর সঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

এ আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতিদ্বন্দ্বী এনসিপি-জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ভিডিও বার্তায় মঞ্জু মুন্সী বলেন, আমার মনোনয়নপত্র নিয়ে কোনো ধরনের জটিলতা হয়নি।

ভিডিও বার্তায় নিজের ব্যক্তিগত আইনজীবী সাইফুল্লাহ মামুনকে ফোনে যুক্ত করেন তিনি। মামুন বলেন, ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কোনো ঋণখেলাপি নন। তার মালিকানাধীন একটি কোম্পানির ঋণসংক্রান্ত বিষয়ে আদালতে একটি আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া আগের ‘স্টে অর্ডার’ চেম্বার আদালত সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে এর অর্থ এই নয় যে, মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে।


আগামী রোববার এ বিষয়ে আপিল করা হবে বলে উল্লেখ করেন আইনজীবী মামুন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মাম পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল মুন্সীর কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণসংক্রান্ত বিষয়ে হাইকোর্ট থেকে ৩ মাসের জন্য খেলাপির তালিকা স্থগিত রাখার আদেশ দেওয়া হয়। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া ওই স্থগিতাদেশ বাতিল করেন।

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   সংসদ নির্বাচন  কুমিল্লা  বিএনপি  এনসিপি  হাসনাত আব্দুল্লাহ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: