হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঋণ খেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্টের চেম্বার আদালত। এর ফলে তিনি আসন্ন

2026-01-08T17:20:02+00:00
2026-01-08T17:20:02+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
রাজনীতি
হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৩৩৩)
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ (বামে) এবং বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত
ঋণ খেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্টের চেম্বার আদালত। এর ফলে তিনি আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এর আগে, ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

/এমএইচআর 


  বিষয়:   হাসনাত আবদুল্লাহ  নির্বাচন  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: