জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেনি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

2026-10-20T15:56:58+00:00
2026-10-20T16:04:36+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজনীতি
জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৪:০৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেনি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর সঙ্গে জামায়াতের অতীতে আন্দোলন হলেও তা কোনো রাজনৈতিক জোট ছিল না।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সাবেক চিফ হুইপ নুরুল ইসলাম মনির বরগুনায় দেওয়া বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত না হলে সরকারি টাকা দেওয়া হবে না, এমন বক্তব্য দলীয়করণের মানসিকতা প্রকাশ করে। বিএনপির ৩১ দফার নবম দফায় দলীয়করণের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পরিচালনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নেতাদের তা স্মরণ রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত পূর্বে বিএনপির সঙ্গে চার দল, ১৮ দল ও ২০ দলীয় জোট গঠন করলেও আওয়ামী লীগের সঙ্গে কোনো দিনও জোট করেনি।’

তিনি বলেন, ১৯৯৪-৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ও বাম দলসহ বিরোধীরা একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছিল। ওই কমিটির মাধ্যমে আন্দোলন পরিচালিত হলেও সেটি কোনো জোট ছিল না।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ইতিহাস তুলে ধরে জামায়াতের এই নেতা দাবি করেন, ১৯৮০ সালে দলটির তৎকালীন আমির অধ্যাপক গোলাম আযম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা ও রূপরেখা তুলে ধরেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের সময় জামায়াত সমর্থন দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ারের দাবি, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মুখে বিএনপি সরকার ব্যবস্থা প্রবর্তনে বাধ্য হয়। তাই জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, এমন অভিযোগ ভিত্তিহীন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জামায়াত  আওয়ামী লীগ  জোট  গোলাম পরওয়ার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: