ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন আমরা ঘটনাস্থলে চারজনের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখি। পরে হতাহতদের হাসপাতালে পাঠানো হয়।
সময়ের আলো/এনএ/এফআর