টানা দাম বৃদ্ধির পর দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম- ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা। ১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা। সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে, গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে, রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/এনএ