১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে এক হাজার চারশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোলাম রাব্বানী (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

2026-01-09T15:52:19+00:00
2026-01-09T15:52:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর ধামইরহাটে এক হাজার চারশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোলাম রাব্বানী (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব নেশাদ্রব্যের মূল্য প্রায় দুই লাখ ৮৬ হাজার টাকা। 

আটক গোলাম রব্বানী ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাতে কালুপাড়া বিওপিতে অভিযানের সময় ধামইরহাট থানার নিকটবর্তী রফিকের চায়ের দোকানের সামনে থেকে এক হাজার চারশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা করা হয়। 


এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, আটক যুবক ও জব্দ করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন,  আটক যুবককে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সময়ের আলো/এএ/এআর



  বিষয়:   ট্যাপেন্টাডল  ট্যাবলেট  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: