পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে বাড়ির পাশে বশির শরীফ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই জাকির শরীফ বলেন, ‘বশির শরীফ ছিলেন অত্যন্ত ভদ্র ও ধার্মিক। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করি। সে ফোন রিসিভ না করায় আমরা চিন্তিত হয়ে পড়ি। সকালে ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার পাশেই শরীফকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে এ ঘটনা ঘটেছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সময়ের আলো/কেএইচও/এএ