দুই মেম্বারের দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই ইউপি সদস্যের মধ্যে জমি ও এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হিরাজ মিয়া

2026-01-09T18:03:02+00:00
2026-01-09T18:03:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুই মেম্বারের দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৬:০৩ পিএম
দুই মেম্বারের দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই ইউপি সদস্যের মধ্যে জমি ও এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হিরাজ মিয়া (৫৫) নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় আলাল মিয়া মেম্বার ও মুখলেছ মিয়া মেম্বারের সমর্থকদের মধ্যে জমি ও আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হিরাজ মিয়া (৫৫) গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও এ ঘটনায় আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।


এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এফআর


  বিষয়:   হবিগঞ্জ  দুই মেম্বারের দ্বন্দ্ব  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: