বিশ্বযুদ্ধ হতে পারে ২০২৬ সালেই : ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ও প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণের সঙ্গে যোগাযোগের পূর্বাভাস দিয়েছেন আলোচিত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা।সম্প্রতি নিউইয়র্ক পোস্টে

2026-01-09T18:03:30+00:00
2026-01-09T18:38:48+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বযুদ্ধ হতে পারে ২০২৬ সালেই : ভবিষ্যদ্বাণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৬:৩৮ পিএম
সংগৃহীত ছবি
২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ও প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণের সঙ্গে যোগাযোগের পূর্বাভাস দিয়েছেন আলোচিত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। সম্প্রতি নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়।

বাবা ভাঙ্গার ভাষ্য অনুযায়ী, মানবজাতি ভিনগ্রহের জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, যা বৈশ্বিক সংকট কিংবা প্রলয়ের দিকেও নিয়ে যেতে পারে।

Advertisement
এই বক্তব্যের সঙ্গে একটি রহস্যময় মহাজাগতিক বস্তু, ৩ আই/অ্যাটলাসের নাম জুড়ে দিচ্ছেন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা। বস্তুটি গত মাসে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায় বলে জানা গেছে।

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাবা ভাঙ্গার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে তাইওয়ানকে ঘিরে চীনের অব্যাহত সামরিক চাপ এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েনের বিষয়টি সামনে এনে অনেকে দাবি করছেন, তার এই পূর্বাভাস বাস্তবে রূপ নিতে পারে।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করবে না। 


তার আগের ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল, পৃথিবীর চূড়ান্ত অবসান ৫০৭৯ সালের আগে ঘটবে না। ২০২৫ সাল নিয়ে করা তার পূর্বাভাসে ছিল ভয়াবহ ভূমিকম্প, ইউরোপে যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় ও মানবজাতির পতনের শুরুর ইঙ্গিত।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী। ষোড়শ শতকে বসবাসকারী নস্ত্রাদামুস আধুনিক যুগের নানা বড় ঘটনার, যেমন অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১ হামলা ও কোভিড-১৯ মহামারির পূর্বাভাস দিয়েছিলেন বলে অনেকে বিশ্বাস করেন।

নস্ত্রাদামুসের অস্পষ্ট লেখার ব্যাখ্যা অনুযায়ী, চলতি বছরে কোনো প্রভাবশালী পুরুষ ব্যক্তির হত্যাকাণ্ড কিংবা একটি রাজনৈতিক অভ্যুত্থান ঘটতে পারে, যা একটি শাসনব্যবস্থাকে নাড়িয়ে দেবে। তার আরেকটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, এ বছর সাত মাসব্যাপী এক ভয়াবহ যুদ্ধের সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় এ ভবিষ্যদ্বক্তা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু ও চীনের উত্থানের মতো ঘটনারও ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।

১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে বাবা ভাঙ্গার মৃত্যু হলেও তার ভবিষ্যদ্বাণী ঘিরে আগ্রহ এখনো কমেনি।

সময়ের আলো/এআর
  বিষয়:   বিশ্বযুদ্ধ  সম্ভাবনা  এলিয়েন  ভবিষ্যদ্বাণী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: