প্রার্থিতা বাতিলে হাসনাত ও মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতাবাতিলের পাল্টাপাল্টি আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী।শুক্রবার (৯ জানুয়ারি) প্রার্থিতা বাতিলের শেষ দিনে এ

2026-01-09T18:30:18+00:00
2026-01-09T18:34:17+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রার্থিতা বাতিলে হাসনাত ও মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা বাতিলের পাল্টাপাল্টি আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) প্রার্থিতা বাতিলের শেষ দিনে এ আবেদন করেন তারা।

হাসনাত আব্দুল্লাহ এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। অপরদিকে মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি মনোনীত প্রার্থী।

Advertisement
এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে বলে জানা যায়। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও দীর্ঘ সারি দেখা যায় নির্বাচন কমিশনে।


তবে বিকেল পাঁচটার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা। এদিকে বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশনে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।  

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। 

চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। 

সময়ের আলো/এআর
  বিষয়:   হাসনাত  মঞ্জুরুল  আবেদন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: