অসুস্থ পশু জবাই প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই ও অস্বাস্থ্যকর মাংস বিক্রয় প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ৮

2026-01-09T18:32:55+00:00
2026-01-09T18:32:55+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
অসুস্থ পশু জবাই প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম 
ভ্রাম্যমাণ অভিযান। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই ও অস্বাস্থ্যকর মাংস বিক্রয় প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) রাত দশটার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিব হাসান খান। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হামিদ মৃধার হাট এলাকার হাসান মোল্লা প্রায়ই অসুস্থ গরু জবাই করে বিক্রি করে থাকেন এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কসাইখানায় অসুস্থ পশুর সন্ধান পাওয়া যায়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ১৭ ধারা অনুযায়ী ভেটেরিনারিয়ান কর্তৃক উক্ত কসাইখানার সম্পূর্ণ মাংস ভক্ষণ অযোগ্য ঘোষণা করা হয়। এ সময় জব্দকৃত মাংস বাজারের পাশে গর্তে পুঁতে রাখা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিব হাসান খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পচা মাংস পেয়ে ২০১১ আইনের ১৮ ধারা অনুযায়ী ভক্ষণ অযোগ্য ঘোষিত মাংস জনসম্মুখে ধ্বংস করা হয় ও কসাইখানাটি বন্ধ করে দেওয়া হয়।’ 

তিনি বলেন, ‘অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট অপরাধীকে পাওয়া যায়নি। জনস্বার্থে উপজেলা প্রশাসন গোয়ালন্দ কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

সময়ের আলো/কেএইচও/এএ
  বিষয়:   অসুস্থ  পশু  জবাই  প্রতিরোধ  ভ্রাম্যমাণ  অভিযান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: